নিজামীর রায় ঘিরে বগুড়ায় বিজিবি মোতায়েন, সতর্ক অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায়  জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে বগুড়া শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আজ সোমবার সকাল থেকেই শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  শহরে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ থেকে শহরজুড়ে বিজিবি সদস্যদের টহল অব্যাহত থাকবে।’

বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, জামায়াত-শিবির যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, এ জন্য পুলিশ সতর্ক রয়েছে। ইতিমধ্যেই শহরের একটি মাদ্রাসায় গোপন বৈঠক করার সময় জামায়াতের ১৬ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা ছাড়াও মহাসড়কে টহল বাড়ানো হয়েছে।