নিজামীর সঙ্গে ছেলে ও আইনজীবীর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে কাশিমপুর কারাগারে তাঁর ছেলে নাজিবুর রহমান ও আইনজীবী মতিউর রহমান আকন্দ দেখা করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে কারাগারে নিজামীর সঙ্গে তাঁরা দেখা করেন।
কাশিমপুর কারাগার পার্ট-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, বেলা সোয়া একটার দিকে মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান ও আইনজীবী মতিউর রহমান আকন্দ কারাগারে আসেন। তাঁরা প্রায় ৩০ মিনিট নিজামীর সঙ্গে কথা বলেন।
মতিউর রহমান নিজামী কাশিমপুর কারাগার পার্ট-২-এর কনডেম সেলে বন্দী আছেন।