নিজামীর সঙ্গে ছেলের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমানের সঙ্গে দেখা করেছেন তাঁর ছেলে নাজিম মোমেন ও আইনজীবী মো. মতিউর রহমান আকন্দ। কারাগারের সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, নাজিম মোমেন ও মতিউর রহমান গতকাল বেলা সোয়া একটার দিকে কারাগারে আসেন। তাঁরা নিজামীর রিভিউ আবেদনের ব্যাপারে কথা বলার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেন। পরে দেড়টায় নিজামীর সঙ্গে তাঁদের কথা বলার ব্যবস্থা করা হয়। প্রায় আধা ঘণ্টা কথা বলে তাঁরা কারাগার ছাড়েন।