নিজামীর সঙ্গে সাক্ষাতে ছেলে-আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ফাসিঁর সেলে বন্দী রয়েছেন জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী। তাঁর সঙ্গে গতকাল শনিবার দুপুরে কারাগারে তাঁর ছেলে ও দুই আইনজীবী দেখা করেছেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডিউটি অফিসার ডেপুটি জেলার শাহ মোহাম্মদের কক্ষে মতিউর রহমান নিজামীর ছেলে নাজিব মোমেন, আইনজীবী মো. মতিউর রহমান আকন্দ ও আফাজ উদ্দিন কারাবন্দী মতিউর রহমান নিজামীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা নিজামীর আপিলের ব্যাপারে কথা বলেন। পরে সাড়ে ১২টার দিকে তাঁরা কারাগার ত্যাগ করেন।