নিজামীর সঙ্গে স্ত্রী-ছেলের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে দেখা করেছেন তাঁর স্ত্রী শামসুন্নাহার নিজামী, ছেলে নাজিব মোমেনসহ কয়েকজন স্বজন। তাঁরা আধা ঘণ্টার মতো কথা বলেন বলে কারাগার সূত্রে জানা গেছে।

একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন।
আজ এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে মতিউর রহমান নিজামীসহ জামায়াতের শীর্ষ নেতাদের দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়।
বিবৃতিতে দাবি করা হয়, সরকার বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন চিরস্থায়ী করতে চায়। সে উদ্দেশ্যেই জামায়াতসহ সব বিরোধী দলকে শেষ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। দেশকে রাজনীতিশূন্য করার জন্য সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মাধ্যমে গণতন্ত্রকে ইতিমধ্যেই হত্যা করেছে।