নিজামীর স্বজনদের কারাগারে ডাকা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করার জন্য তাঁর পরিবারের স্বজনদের কারাগারে ডেকে পাঠানো হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের কনডেমড সেলে নিজামীকে রাখা হয়েছে।

কারা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র এ কথা জানিয়েছে। সূত্র জানায়, নিজামীর পরিবারের সদস্যরা ইতিমধ্যে বাসা থেকে কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হয়েছেন বলেও তারা জেনেছে।
এদিকে কেন্দ্রীয় কারাগারের আশপাশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সড়কে ব্যারিকেড দিতে প্রয়োজনীয় সরঞ্জাম আনা হয়েছে।