নিজামীসহ পাঁচ নেতার বিরুদ্ধে চাঁদপুরেও মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে চাঁদপুরের মুখ্য বিচারিক আদালতে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ দলের পাঁচ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি ও সুন্নি-মুসলিম ঐক্য পরিষদের জেলা সেক্রেটারি নজির আহম্মদ পাটওয়ারী মঙ্গলবার দুপুরে এ মামলা করেন। অন্য আসামিরা হলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম ও পল্টন থানার আমির শফিকুল ইসলাম। আদালত পাঁচ আসামির বিরুদ্ধে সমন জারি করেন এবং আগামী ৬ মের মধ্যে তাঁদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়, হজরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে মতিউর রহমান নিজামীর তুলনা করে ইসলামি অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। বাদী নজির আহম্মদ পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ‘নিজামীকে নবীজির সমকক্ষ দাবি করার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ পরিদর্শক হরিদাস নাথ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।