প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আগামী ২৯ জুন তাঁদের আদালতে হাজির হওয়ার জন্য আবারও সমন জারি করা হয়েছে। মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন। গতকাল বুধবার মামলার আসামিদের হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। নিজামীসহ অন্য আসামিরা হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। মামলার বাদী বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী এ আবেদন করলে আদালত এ আদেশ দেন। গত ৩০ মার্চ আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন একই আদালত।