নিজে অন্যায় করি না, কাউকে করতেও দেব না: ভূমিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ফাইল ছবি
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ফাইল ছবি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘এ সরকারের আমলে ভূমি মন্ত্রণালয় আমূল পরিবর্তিত হয়েছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ইতিমধ্যে কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়ায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ভূমিমন্ত্রী বলেন, ‘নিজে অন্যায় করি না, কাউকে করতেও দেব না।’

‘যার জমি আছে ঘর নাই’ ও ‘দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় গৃহহীনদের গৃহনির্মাণ প্রকল্পের চাবি হস্তান্তরকালে এসব বলেন। আজ শনিবার বিকেল পাঁচটায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান জয়। ভূমিমন্ত্রী দুই প্রকল্পের আওতায় ৮০টি ঘরের চাবিও তুলে দেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী, চাতরী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হিরু ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান প্রমুখ।

ভূমিমন্ত্রী বলেন, সরকারি কাজে কারও কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। সরকারি প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নে ও তদারক করবে উপজেলা প্রশাসন।

মন্ত্রী পরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।