নিজেকে নির্দোষ দাবি করলেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাডার কেনায় দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ৷ গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতে নিজেকে নির্দোষ দা​িব করে ন্যায়বিচার চান তিনি৷ বিভাগীয় বিশেষ জজ আবদুর রশিদ আসামিপক্ষে পক্ষসমর্থনের শুনানি শেষে ২৯ মে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন৷

গতকাল রাডার কেনা দুর্নীতি মামলায় ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল৷ আসামিদের বিরুদ্ধে মামলার এজাহার, অভিযোগপত্র এবং সাক্ষীদের জবানবন্দি উপস্থাপন করা হলে এরশাদ এবং মামলার বাকি দুই আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ ও মমতাজ উদ্দিন আহমেদ আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন৷ মামলার অন্য আসামি ইউনাইটেড ট্রেডার্সের এ কে এম মুসা প্রথম থেকেই পলাতক আছেন৷

স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের দুই বছর পর ১৯৯২ সালের ৪ মে তখনকার দুর্নীতি দমন ব্যুরো এ মামলা করে৷ এতে অভিযোগ করা হয়, এরশাদসহ বাকি আসামিরা পরস্পরের যোগসাজশে ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন৷ এতে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকার আর্থিক ক্ষতি হয়৷ ��