নিজেকে নির্দোষ দাবি মামুনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় গতকাল রোববার আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন মামুন। তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ গতকাল এ মামলায় আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। এ জন্য কারাগারে আটক মামুনকে আদালতে হাজির করা হয়। অপর আসামি তারেক রহমান মামলার নথিদৃষ্টে পলাতক রয়েছেন।