নিজেকেই প্রার্থী ঘোষণা নেতার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচনে নিজেকেই দলীয় প্রার্থী ঘোষণা করেছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার। গতকাল বুধবার সকালে সফিপুর বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সমেঞ্চলনে তিনি ওই ঘোষণা দেন। দলের শীর্ষনেতাদের নির্দেশেই তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বলে দাবি করেন।
এর আগে গত বৃহস্পতিবার সকালে গাজীপুর ক্লাবে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে তৃণমূলের নেতা-কর্মীদের ভোটের আয়োজন করা হয়। ভোটে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে সমর্থন পান কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিম। ভাইস চেয়ারম্যান পদে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সেলিম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাছরিনের সমর্থনের বিষয়টি চূড়ান্ত হয়।
সংবাদ সমেঞ্চলনে কামাল উদ্দিন সিকদার বলেন, ১৭ বছর পর কালিয়াকৈর উপজেলা নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। অপরদিকে ছাত্রলীগের যাঁকে ভোট প্রার্থী করা হয়েছে, তিনি পৌরসভার নির্বাচনে অংশ নিয়ে মাত্র তিন-চার হাজার ভোট পেয়েছেন। তাঁকে দিয়ে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের জয় হতে পারে না। বিষয়টি শীর্ষনেতারা জানতে পেরে তাঁকেই (কামাল উদ্দিন) নির্বাচন করার নির্দেশ দিয়েছেন।