নিজেদের কোন্দলেই ইলিয়াস আলী নিখোঁজ হয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘নিজেদের (বিএনপি) কোন্দলের কারণেই ইলিয়াস আলী নিখোঁজ হয়েছেন। তাই তাদের দলেরও দায়িত্ব ইলিয়াস আলীকে খুঁজে বের করা।’গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাচরা ডক ইয়ার্ডে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় মন্ত্রী ওই কথা বলেন।বিএনপির সমালোচনা করে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘নিখোঁজ ইলিয়াস আলীকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের হলেও প্রধান বিরোধী দল বিএনপি অরাজকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে সরকারের কাজে বাধা দেওয়ায় সরকার ইলিয়াস আলীকে খুঁজে বের করতে পারেনি।’বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপনাদের দাবি যুক্তিসংগত হলে সংসদে এসে রূপরেখা দিন। আপনাদের দাবি গ্রহণযোগ্য হলে মেনে নেওয়া হবে।নৌমন্ত্রী দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমজীবী মানুষকে রক্ত দিতে হয়নি। অথচ বিএনপি সরকারের আমলে গার্মেন্টস শ্রমিকেরা তাঁদের ন্যায্য দাবি আদায় করতে বুকের তাজা রক্ত দিয়েছিল। বিগত চারদলীয় জোট সরকার আদমজী জুট মিল বন্ধ করে ২৫ হাজার শ্রমিককে বেকার করে দিয়েছে।বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান, মোজামেঞ্চল হক প্রমুখ।