নিজেদের দায়দেনা জানে না বলে দাবি হলমার্কের
হলমার্ক সোনালী ব্যাংকের চিঠির জবাব দিয়েছে। চিঠিতে তারা দাবি করেছে, তাদের মোট দায়দেনা কত, সেটা এখনো তারা জানে না। এখনি টাকা ফেরত দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।হলমার্কের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত। তবে তিনি এ বিষয়ে আর কিছু বলতে চাননি। সোনালী ব্যাংক ৩ সেপ্টেম্বর এক চিঠিতে হলমার্ক গ্রুপকে তাদের কাছে পাওনা দুই হাজার ৬৬৮ কোটি টাকার অর্ধেক পরিশোধ করতে ১৫ দিন সময় বেঁধে দিয়েছিল। গত মঙ্গলবার সেই সময় শেষ হয়। ওই দিন ব্যাংকের জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিজিএম হাফিজুর রহমান বলেছিলেন, বেঁধে দেওয়া সময় শেষ হলেও হলমার্কের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। কিন্তু জানা গেছে, মঙ্গলবারই হলমার্ক চিঠির জবাব দিয়েছিল।চিঠিতে হলমার্ক বলেছে, দুদকে জিজ্ঞাসাবাদ শেষে তানভীর মাহমুদ মুখ ফসকে বলে ফেলেছিলেন, সোনালী ব্যাংক থেকে নেওয়া টাকার ২০ গুণ সম্পদ তাঁদের রয়েছে।