নিজেদের সুনাগরিক হতে হবে: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, সুস্থ রাজনৈতিক চর্চার পাশাপাশি নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও মানুষের প্রতি মমত্ববোধ থাকতে হবে। মাতৃভূমির কল্যাণে নিজেদের উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে। নিজেদের এভাবে তৈরি করতে পারলেই দেশ এগিয়ে যাবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার সাভার অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ, সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহ, উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশীদ।