নিজের গুলিতে পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজারবাগ পুলিশ লাইনসে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার সময় অসাবধানতাবশত নিজের শটগানের গুলিতে আহত হন নায়েক তরিকুল ইসলাম। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আহত তরিকুল ইসলাম জানান, দায়িত্বপালন শেষে শটগানটি তিনি পুলিশ লাইনসের অস্ত্রাগারে জমা দিতে যান। এ সময় হঠাৎ একটি গুলি বেরিয়ে তাঁর ডান ঊরুতে লাগে। রাজারবাগ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতে তাঁকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।