নিজের তৈরি বলবর্ধক খেয়ে কবিরাজের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের তৈরি বলবর্ধক হালুয়া খেয়ে বৃহস্পতিবার রাতে কবিরাজ আলমগীর হোসেনের (৩০) মৃত্যু হয়েছে। একই ওষুধ খেয়ে তাঁর মা-বাবা-ভাইবোনসহ আরও ছয়জন হাসপাতালে চিকিৎ সাধীন আছেন। তাঁদের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার চকমহাপুর গ্রামে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎ সাধীন কবিরাজ পরিবারের অন্য সদস্যরা হলেন—কবিরাজের বাবা আবদুর রহমান (৬০), মা জাহানারা বেগম (৫৫), ভাই সিরাজ উদ্দিন (২২), বোন পারিলা খাতুন (১৭), মেয়ে আঁখি (৭) ও কবিরাজের ছোট ভাই জাহাঙ্গীরের স্ত্রী হেলেনা খাতুন (২২)। চিকিৎ সাধীন ওই পরিবারের সদস্যরা জানান, তাঁরা মাঝেমধ্যেই বাড়িতে বলবর্ধক হালুয়া তৈরি করে খেতেন। এর আগে তাঁদের কোনো সমস্যা হয়নি। গত বৃহস্পতিবার দুপুরে বলবর্ধক হালুয়া খাওয়ার পর সবাই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের খিঁচুনি শুরু হয়।এ অবস্থায় প্রথমে তাঁদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎ সাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আলমগীর মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান সাইফুদ্দিন একরাম জানান, এ ধরনের বলবর্ধক হালুয়া তৈরি করতে তাঁরা জেনে না-জেনে অনেক কিছুই দেন। এর মধ্যে কোনো বিষাক্ত উপকরণ থাকতে পারে, পারদজাতীয় পদার্থও থাকতে পারে; যা মানুষের মৃত্যুর কারণ হতে পারে।