নিজের নামে নামকরণে সায় নেই প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘শেখ হাসিনা মেডিকেল কলেজ’ রাখার এক প্রস্তাবে সায় দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এ কলেজের আগের নামই বহাল থাকছে।
জানা গেছে, গতকাল রোববার মেডিকেল কলেজটির ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রীর এই আপত্তির বিষয় তুলে ধরেন কমিটির সভাপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ মিলনায়তনে এ সভা হয়।
এই সভার আগে ২০১১ সালের ১৯ মে কমিটির আরেক সভায় কলেজের নাম পরিবর্তন করে ‘শেখ হাসিনা মেডিকেল কলেজ’ রাখার প্রস্তাব করা হয়েছিল।
গতকাল সভায় সভাপতির বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, নাম পরিবর্তনসংক্রান্ত প্রস্তাবটি শেখ হাসিনার কাছে গেলে তিনি বলেছেন, তাঁর নামে মেডিকেল কলেজের নতুন নামকরণের প্রয়োজন নেই।