নিজের নামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের নামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ সিলেট জেলা স্টেডিয়ামে ‘এ এম এ মুহিত আন্ত-উপজেলা ফুটবল টুর্নামেন্ট’ নামের এ টুর্নামেন্ট গতকাল শুক্রবার বিকেলে উদ্বোধন করেন তিনি৷ পরে কিছুক্ষণ খেলা উপভোগ করেন মন্ত্রী৷

উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ আওয়ামী লীগ ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁর নামে টুর্নামেন্টের নাম করায় অর্থমন্ত্রী বলেন, ‘আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, তাতে আমি খুশি ও আনন্দিত৷ আশা করি, বিশ্বকাপ ফুটবলের মৌসুমে এ খেলা তৃণমূল থেকে খেলোয়াড় তৈরিতে সহযোগিতা করবে।’

আয়োজক সূত্র জানায়, জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ ​টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা অংশগ্রহণ করবে৷

এ উপ​লক্ষে স্টেডিয়াম এলাকার সড়কগুলোতে নির্মাণ করা হয়েছে তোরণ৷ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, অর্থমন্ত্রীর নামে খেলা হওয়ায় নগরের একটি প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশন তোরণ নির্মাণ করেছে৷