নিজের ভোটটাও পড়েনি তাঁর বাক্সে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় পৌর নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থী কোনো ভোটই পাননি। এমনকি নিজেকে নিজে যে ভোটটি দিয়েছিলেন, তাও শেষ হিসেবে তাঁর কপালে জোটেনি। আবদুস ছালাম নামের এই প্রার্থী ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আবদুস ছালাম ওই ওয়ার্ডের ইসলামবাগ এলাকার বাসিন্দা। তিনি একজন গরু ব্যবসায়ী। ‘টেবিল ল্যাম্প’ প্রতীক নিয়ে তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগের নির্বাচনেও তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আবদুস ছালাম বলেন, ‘নিজের ভোটটি দিয়েছিলাম। কিন্তু কেন পেলাম না জানি না। শূন্য ভোট পেয়ে মজাই লাগছে।’
অন্যদিকে তাঁর স্ত্রী লুনা বেগম বলেন, ‘টেবিল ল্যাম্পে ভোট দিতে গিয়ে ডালিম মার্কায় ভোট দিয়েছি। আগেই আমরা জানতে পেরেছিলাম নির্বাচিত হতে পারব না। তাই নিজের ভোটটি নষ্ট করিনি।’