নিজের রাইফেলে পুলিশ সদস্যের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রে কর্মরত পুলিশের কনস্টেবল মো. মাশফিকুর রহমান গতকাল বুধবার নিজের রাইফেল দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। ভূ-উপগ্রহ কেন্দ্রে দায়িত্বরত পুলিশের পরিদর্শক মো. আশরাফ জানান, গতকাল ভোরে মাশফিকুর ভূ-উপগ্রহ কেন্দ্রের টাওয়ার পোস্টে দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে নিজের নামে ইস্যু করা রাইফেল থুতনিতে ঠেকিয়ে গুলি চালান। গুলির শব্দ শুনে তাঁর সহকর্মীরা ঘুম থেকে উঠে ঘটনাস্থলে গেলে মাশফিকুরের লাশ পড়ে থাকতে দেখেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।