নিজের রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবল আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় গতকাল রোববার নিজের রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবল মিথুন দাশ (২৮) আহত হয়েছেন।
টেকনাফ থানার ওসি আতাউর রহমান জানান, গতকাল পুলিশের একটি দল কক্সবাজার-টেকনাফ মহাসড়কে টহল দিচ্ছিল। বেলা ১১টার দিকে হোয়াইক্যং এলাকায় গাড়ির ঝাঁকুনিতে মিথুন দাশের রাইফেলে চাপ পড়ে গুলি বেরিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহামদ জানান, মিথুন দাশকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকেলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক এসবি শর্মা জানান, গুলি মিথুন দাশের পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়।