প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মটরস্পোর্টস। ‘নিটল-টাটা র্যালিক্রস চ্যাম্পিয়নশিপ ২০১৪’ শিরোনামে মটরস্পোর্টস ১৯ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে পিডব্লিউডি (ডিআইটিএফ) গ্রাউন্ডে অনুর্িষ্ঠত হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ মটরস্পোর্টসের সিইও এসএস সারওয়ার। এ সময় উপস্থিত ছিলেন নিটল-নিলয় গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আবদুল মতিন, বাংলাদেশ টুরিজম বোর্ডের পরিচালক প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং বাংলাদেশ মটরস্পোর্টসের মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মো. আবু নঈম মো. শরীফ। বিজ্ঞপ্তি।