নিটল মটরস টাটা গাড়ির বিক্রয়োত্তর সেবায় আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছে
নিটল মটরস লিমিটেড টাটার বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের জন্য সার্ভিস ও স্পেয়ার পার্টসের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট ঘোষণা করেছে। বাণিজ্যিক গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান নিটল মটরস টাটা গাড়ির বিক্রয়োত্তর সেবার ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট ঘোষণা করেছে। এই অফারের আওতায় রয়েছে লেবার চার্জের ওপর ৩০% মূল্য ছাড় এবং সিআরডিআই (CRDI) গাড়ির স্পেয়ার পার্টসের ওপর বিশেষ মূল্যছাড়। এ ছাড়া নির্দিষ্ট পার্টস ও কেবিনের ওপর ৫০ শতাংশ এবং ব্রেক লাইনিংয়ের ওপর ১৩ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।
একটি প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান হিসেবে, নিটল মটরস লিমিটেড গ্রাহকদের এ কঠিন সময়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি সার্বিক প্রচেষ্টার মাধ্যমে গ্রাহকদের এ দুর্যোগপূর্ণ অবস্থা কিছুটা লাঘব করাই তাদের মূল উদ্দেশ্য, যাতে গ্রাহকেরা বাধাহীনভাবে সামনে এগিয়ে যেতে পারে।
বিজ্ঞপ্তি