নিটল মেগা সার্ভিস ক্যাম্পেইন সম্পন্ন
নিটল মোটরস লিমিটেডের সার্ভিস ডিভিশন ৮ এপ্রিল থেকে তিন দিনব্যাপী মেগা সার্ভিস ক্যাম্পেইন সারা দেশের ৫১টি সার্ভিস সেন্টারে উদ্যাপন করেছে। ক্যাম্পেইনে সারা দেশের টাটা গাড়ির সম্মানিত গ্রাহকেরা অংশ নেন। নিটল মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুসাব্বির আহমাদের সভাপতিত্বে ও সিভিবিইউ, টাটা মোটরস লিমিটেড ইন্ডিয়ার (কাস্টমার কেয়ার) প্রেসিডেন্ট এস পি জোসির উপস্থিতিতে টাটা মোটরস ও নিটল মোটরসের উচ্চপদস্থ কর্মকর্তারা টাটা গাড়ির গ্রাহকদের অভিযোগ শোনেন। এ ছাড়া সবচেয়ে ভালো সেবা ও স্পেয়ার পার্টসের সহজলভ্যতার আশ্বাস দেন তাঁরা।৮ এপ্রিল নিটল মোটরস লিমিটেডের (সার্ভিস) নির্বাহী পরিচালক এস এ এইচ ইসমাইল ও টাটা মোটরস লিমিটেডের (বাংলাদেশ) ব্যবস্থাপক (কাস্টমার কেয়ার) শাওন মুখার্জি গ্রাহকদের উপস্থিতিতে সার্ভিস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে টাটা মোটরস ও নিটল মোটরস লিমিটেডের নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, নিটল মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোসাব্বির আহমাদ, এস পি জোসি প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।