নিতাইগঞ্জ থেকে ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ আগস্ট থেকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বঙ্গবন্ধু সড়কের ওপর থেকে অবৈধ ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের সঙ্গে ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নিতাইগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
জসিম উদ্দিন বলেন, ৯-১০টি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সাংসদের আলোচনা হয়। সেখানে সাংসদ বলেছেন, তিনি ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করতে চান না; আবার রাস্তার ওপর এভাবে ট্রাক রাখা হোক, সেটাও চান না। তিনি আপাতত মূল সড়কে গাড়ি রাখতে নিষেধ করেছেন। এক মাস পর এ ব্যাপারে আরও সিদ্ধান্ত নেওয়া হবে।