নিতাইগঞ্জে এলাকাবাসী ও শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে এলাকাবাসী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গতকাল সোমবার দুটি মামলা হয়েছে। এদিকে ব্যবসায়ী সংগঠনগুলোর ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।রোববার রাতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে বাংলাদেশ ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপক শহীদুল ইসলাম এবং জেএস ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপক বাবুল এ দুটি মামলা করেন। এ ছাড়া এম আর ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপক সালাউদ্দিন একটি জিডি করেন। এসব মামলায় স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান ওরফে মুন্নাসহ অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন দুটি মামলা ও একটি জিডি হওয়ার কথা স্বীকার করেছেন।