নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাসদের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাল, তেল, চিনি ও ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে নারায়ণগঞ্জ শহরে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল শুক্রবার সকালে শহরের চাষাঢ়ার পৌর শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস। বক্তব্য দেন শ্রমিক নেতা মাহাবুবুর রহমান, অসিতবরণ বিশ্বাস, আবু নাঈম খান, সেলিম মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। ব্যবসায়ীদের সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে দেশবাসী। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করে স্বল্প আয়ের মানুষদের বাঁচানোর দাবি জানান তাঁরা।সমাবেশের আগে বাসদের জেলা শাখার উদ্যোগে শহরে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।