নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জে বাসদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে সিন্ডিকেট করে ব্যবসায়ীদের একের পর এক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং এসব ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
সমাবেশ চলাকালে বক্তব্য দেন বাসদের জেলা আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, শ্রমিক ফ্রন্ট নেতা খয়ের আলী, আক্তার হোসেন, সাইফুল ইসলাম, ছাত্রফ্রন্ট নেতা নাসিম খান, আদিত্য গুণ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তাই তাঁরা বাজার নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে রক্ষার দাবি জানান। সেই সঙ্গে মূল্যবৃদ্ধিসহ ভেজাল খাদ্য বিক্রেতা সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেপ্তার ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ঈদের সাত দিন আগে সব পেশার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস প্রদানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।