নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বাহাত্তরের সংবিধান পুনঃস্থাপন ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবিতে ছয়টি সংগঠন বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে ন্যাপ, গণতন্ত্রী পার্টি, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, বাসদ ও গণফোরাম যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণফোরাম মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক বকসি ইকবাল আহমদ, সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলিমেষ ঘোষ, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান, ন্যাপ জেলা কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী নীহারেন্দু হোম, বাসদ জেলা কমিটির সদস্যসচিব মামুনুর রশীদ, গণতন্ত্রী পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল মঈন প্রমুখ।