নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমই বেড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বেই তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সে তুলনায় বাংলাদেশে দাম কমই বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। দেশের মানুষ এই মূল্যবৃদ্ধি সাদরে গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে মাদক নিয়ন্ত্রণে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের অভিজ্ঞতা ও কৌশল বিনিময় সম্মেলনের উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।সাহারা খাতুন বলেন, দেশে যখন যুদ্ধাপরাধ, ১০ ট্রাক অস্ত্র, ২১ আগস্ট গ্রেনেড হামলা, এতিমদের (জিয়া অরফানেজ ট্রাস্ট) অর্থ আত্মসাৎ ও বিদেশে (আরাফাত রহমানের) টাকা পাচারের মামলার বিচারকাজ চলছে, ঠিক তখনই আবারও হরতাল ডেকেছে বিএনপি। মূলত যুদ্ধাপরাধী ও তারেক রহমানকে বাঁচাতেই এ হরতাল।