প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. কবির চৌধুরীকে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। কবির চৌধুরী ওই কাউন্সিলের অভিযোগ ও নজরদারি কমিটির চেয়ারম্যান। তিনি চট্টগ্রামের আনোয়ারায় হরতাল পালনকালে পুলিশের হাতে লাঞ্ছিত হন বলে কাউন্সিল দাবি করে। গতকাল সোমবার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এক সংবাদ বিবৃতিতে অবিলম্বে দোষী পুলিশ সদস্যের শাস্তির দাবি করেন। বিবৃতিতে দেশের সব আইনজীবী সমিতিকে
এ বিষয়ে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়।