নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাংবাদিকদের প্রবেশে জেলা প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার। গতকাল শুক্রবার তৈমুর আলম এক বিবৃতিতে বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় এমন কোনো বিষয় আলোচনা হয় না, যাতে রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশের সুযোগ থাকে। তিনি জেলা প্রশাসকের এ আচরণকে তথ্য অধিকার আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেন। তিনি কমিটির সভায় সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, গত বুধবার অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন জেলা প্রশাসক সামছুর রহমান।