গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জিয়াউল কবীরসহ শ্রমিকদের ওপর পুলিশি হামলা এবং গুলির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গতকাল রোববার এক বিবৃতিতে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে। গতকাল সকাল আটটায় গাজীপুরে বড়বাড়িতে পার্কস্টার পার্কসীন কারখানার শ্রমিকদের ১২ দফা দাবির ভিত্তিতে শ্রমিক ও মালিকপক্ষের বৈঠক হওয়ার কথা ছিল। মিটিংয়ে শ্রমিকনেতা জিয়াউল কবীরসহ কারখানার শ্রমিকেরা উপস্থিত হলে পুলিশ লাঠিপেটা করে। হামলার প্রতিবাদে শ্রমিকেরা জিয়াউল কবীরের নেতৃত্বে মিছিল বের করলে মিছিলে পুলিশ রাবার বুলেট ও লাঠিপেটা করে। বিজ্ঞপ্তি।