প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলামের বিরুদ্ধে যুবলীগের নেতার মানহানির মামলা ও সাংসদের আইনি নোটিশ পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে। পঞ্চগড়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অবিলম্বে এই মামলা ও আইনি নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন।পঞ্চগড় জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহসভাপতি মো. অলিয়ার রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ মজিদ, বাংলাদেশ কৃষক সমিতি জেলা শাখার সভাপতি মো. সেলিমউদ্দিন ও জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম গত সোমবার পৃথক বিবৃতিতে প্রথম আলোর সম্পাদক ও প্রতিনিধির বিরুদ্ধে করা মামলা ও আইনি নোটিশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।মামলা ও আইনি নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়ে আরও বিবৃতি দিয়েছেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আখতার হোসেন ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, বোদা প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম, প্রথম আলোর পঞ্চগড় বন্ধুসভার উপদেষ্টা মেহেদী হাসান, বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি হুমায়ূন কবীর মজুমদার, অঙ্কুর সংগীত বিদ্যালয়ের পরিচালক ম আ ব ছিদ্দিক, পঞ্চগড় বন্ধুসভার সভাপতি ফিরোজ মাহমুদ ও আবদুল আলীম।এ ছাড়া জেলা জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা গুলশান আলম প্রধান, সামসুজ্জামান ও ফয়জুল ইসলাম; পৌর জাগপার আহ্বায়ক ফিরোজ খান নুন, সহিদুল ইসলাম ও হামিদুর রহমান; জাগপা যুবলীগের আহ্বায়ক শাহরিয়ার, অনুপম ও নূর আলম; জাগপা শ্রমিক লীগের আহ্বায়ক শাহিন ইসলাম, আনারুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন; জাগপা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদুর রহমান, সহিদুল ইসলাম ও কামরুজ্জামান এক যৌথ বিবৃতিতে বলেন, মহাজোট সরকারের আমল ছাড়া পঞ্চগড়ে অভ্যন্তরীণ কোন্দলে হত্যার নজির নেই। চাঁদাবাজি, টেন্ডারবাজিতে পঞ্চগড় ক্রমেই অশান্ত হয়ে উঠছে। এসব সত্য প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রথম আলোর প্রতিনিধি ও সম্পাদকের বিরুদ্ধে করা সাজানো মামলা প্রত্যাহার, টেন্ডারবাজি ও গুন্ডামি বন্ধের জন্য সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।