নিন্দা ও প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাব পাসের নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন তেঁতুলিয়ার মুক্তিযোদ্ধারা। গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি দেন তাঁরা। এসব কর্মসূচিতে মুক্তিযোদ্ধার পরিবার এবং বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক শ মানুষ অংশ নেন। সঞ্চারকলিপিতে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা, জামায়াত-শিবিরের আর্থিক প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, পাকিস্তানি পণ্য বর্জন, যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর করা ও জামায়াত-শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানানো হয়।

পঞ্চগড় প্রতিনিধি