নিন্দা ও প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউ এজ পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক নাজমুল হুদার ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। গতকাল সোমবার প্রেসক্লাবের সভাপতি রাসেদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সাংবাদিকের সঙ্গে পুলিশের এ রকম আচরণ অমানবিক ও বেদনাদায়ক। এ ঘটনা চলতে পারে না। দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবি ও সাংবাদিকদের সুরক্ষা দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। মোটরসাইকেলে দুজন চড়া নিষেধ থাকলেও পুলিশের দুজন সদস্য এভাবে যাচ্ছিলেন। চলার সময় রোববার রাতে তাঁদের ছবি তোলার চেষ্টা করেন নাজমুল। এটা দেখে পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হন এবং নাজুমল হুদার ওপর নির্যাতন চালান।