নিপীড়নকারীদের বিরুদ্ধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে প্রবর্তক মোড় এলাকায় গতকাল ​বিকেলে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন  করা হয় l ছবি: প্রথম আলো
চট্টগ্রামে প্রবর্তক মোড় এলাকায় গতকাল ​বিকেলে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা। গতকাল সোমবার বিকেলে নগরের প্রবর্তক মোড়ে ‘নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ স্লোগানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে নারীর অধিকার ও মর্যাদা রক্ষার স্লোগানসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে মৌন প্রতিবাদ করেন বন্ধুসভার বন্ধুরা। প্রথম আলোর সহকারী ব্যবস্থাপক মনজুর মোরশেদ, চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি মিনহাজ হোসাইন, সহসভাপতি শিহাব জিশান, সাধারণ সম্পাদক ফাহিম উদ্দিন, উপসাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, নারীবিষয়ক সম্পাদক পল্লবী খাস্তগীরসহ শতাধিক বন্ধু মানববন্ধনে অংশ নেন।