নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উপলক্ষে বিআরটিএ রাস্তায় ৪৯টি মোটরসাইকেলের নিবন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের টাইগারপাস মোড়ে এই নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়। বিআরটিএর সহকারী পরিচালক তৌহিদুল হোসেন বলেন, বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে নম্বরবিহীন মোটরসাইকেলের নিবন্ধন করার একটি সিদ্ধান্ত ছিল। আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে টাইগারপাস মোড়ে সকাল থেকে বিকেল পর্যন্ত সারা দিনে মোট ৪৯টি মোটরসাইকেলের তাৎক্ষণিক নিবন্ধন করা হয়েছে।