প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতায় ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৬-এর কলেজ পর্যায়ের প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী ৭ মের পরিবর্তে ১৩ মে শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। এ ছাড়া স্কুল-২ ও স্কুল পর্যায়ের প্রাথমিক বাছাই পরীক্ষা ৬ মের পরিবর্তে ১৩ মে শুক্রবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এনটিআরসিএ জানায়, এবার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে ৬ লাখ ২ হাজার ৩৩ জন প্রার্থী আবেদন করেছেন। দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকেই পরীক্ষা-পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এবার পরিবর্তন হয়েছে নিয়োগ-পদ্ধতিতেও।
তথ্য বিবরণী