নিবন্ধন ফি কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেলের নিবন্ধন ফি কমছে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এ-সম্পর্কিত সংসদীয় কমিটিকে জানানো হয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। গত বছর জানুয়ারিতে মোটর সাইকেলের নিবন্ধন ফি ৪০ শতাংশ বাড়ানো হয়। এই ফি কমানো এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত ৪০ শতাংশ নিবন্ধন ফি মওকুফ করার সুপারিশ করেছে বিআরটিএ। বর্তমানে ৮০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের নিবন্ধন ফি ১৩ হাজার ৯১৩ টাকা, ১০০ সিসি পর্যন্ত ১৯ হাজার ৬৬৩ টাকা এবং ১০০ সিসির বেশি মোটরসাইকেলের ২১ হাজার ২৭৩ টাকা লাগে।