প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভাগের প্রকল্পের কারিগরি সহকারীদের কর্মবিরতির কারণে গতকাল বুধবার নিবন্ধন বিভাগের কাজকর্ম বন্ধ ছিল। এর ফলে সেবা নিতে আসা হাজার খানেক মানুষ হয়রানির শিকার হন। বিকেলে নিবন্ধন বিভাগের মহাপরিচালক সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন বেতন বাড়ানোর আশ্বাস দিলে কারিগরি সহকারীরা কর্মবিরতি প্রত্যাহার করেন। কর্মবিরতিতে যাওয়ার আগে তাঁরা নিজেদের দাবি সম্পর্কে আগাম কোনো ঘোষণাও দেননি। এই কর্মকর্তা জানান, নিবন্ধন বিভাগের কারিগরি সহকারীর সংখ্যা প্রায় ১০০।