নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এম এন একাডেমির (মডেল স্কুল) শতবর্ষপূর্তির উৎসব উদ্যাপনের লক্ষে্য নিবন্ধন শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে নিবন্ধন শুরু হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনিরুজ্জামান সরদার। বক্তব্য দেন ইউএনও মো. আবদুল আজিজ, সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) শামছুল হক, নগরকান্দা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইউষা মুন্সি প্রমুখ। ফরিদপুর অফিস