প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বিতীয় পুনর্মিলনী উৎসব আগামী পবিত্র ঈদুল আজহার পরদিন বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে ১৯২১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যাচের শিক্ষার্থীরা নাম নিবন্ধন করতে পারবেন। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। উৎসব কমিটির সদস্যসচিব কুমিল্লা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. শহিদুল ইসলাম বলেন, নিবন্ধনের জন্য ০১৭১১৩২৬২০৬, ০১৭১২৪৪৫৭৫৯ মুঠোফোন নম্বরে যোগাযোগ করা যাবে।