নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সালে চাঁদপুর গণি মডেল উচ্চবিদ্যালয় শতবর্ষে পদার্পণ করবে। আগামী ৭ জানুয়ারি বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শনিবার রেজিস্ট্রেশন (নিবন্ধন) কার্যক্রম শুরু হয়েছে। এর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. নাছির উদ্দিন আহমেদ, সদস্যসচিব সেলিম আকবর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ। শতবর্ষ উদ্যাপন ও পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হবে। বিস্তারিত জানতে অনুষ্ঠান সদস্যসচিব সেলিম আকবরের সঙ্গে ০১৮১৯১৭৯১৩১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।