প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিবন্ধনবিহীন মোবাইল ফোনের সিম বিক্রি করার অভিযোগে গতকাল বুধবার রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের কাছ থেকে তিন হাজার ৪০০টি নিবন্ধনবিহীন মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়।সূত্র জানায়, গতকাল বিকেলে র্যাবের সদস্যরা হাতিরপুলের মোতালিব প্লাজার পঞ্চম তলায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেন, রকিবুল হাসান খান, রিফাত আহমেদ, তানজিল হাসান ও হারুন আর রশিদকে গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির তিন হাজার ৪০০টি নিবন্ধনবিহীন সিম উদ্ধার করা হয়।