নিবন্ধনহীন ২৬৫টি সিমসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকা থেকে ২৬৫টি অবৈধ সিমসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে ইপিজেড এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর নাম ইমরান হোসেন। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন ছাড়া সিম বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১২টায় ওই অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ইমরানকে গ্রেপ্তার করা হয়। তাঁর হাতে থাকা ব্যাগের ভেতরে ২৬৫টি সিম পাওয়া যায়। এর মধ্যে বাংলালিংকের সিম ২১২টি, রবির ৩৮টি ও এয়ারটেলের ১৫টি। আসামিকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম