নিবন্ধনের জন্য বাড়তি টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে শ্রমিক হিসেবে মালয়েশিয়া যাওয়ার জন্য কুষ্টিয়ার ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রগুলোয় নিবন্ধনের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরকার-নির্ধারিত ফি ৫০ টাকা হলেও নেওয়া হচ্ছে ১০০ থেকে ৫০০ টাকা। এমন অভিযোগের সত্যতাও পেয়েছে প্রশাসন। সরকারিভাবে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ নিতে নাম নিবন্ধনের জন্য কাল শনিবার থেকে এ নিবন্ধন শুরু হওয়ার কথা রয়েছে। চলবে সোমবার পর্যন্ত। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে লটারি হবে। আগে থেকেই গমনেচ্ছুরা তথ্যসেবাকেন্দ্রে যোগাযোগ করতে থাকে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ছয়টি উপজেলায় ৬৩টি তথ্যসেবাকেন্দ্র রয়েছে। মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের নিজ নিজ ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে নিবন্ধন করতে হবে।দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান জানান, নিবন্ধনের জন্য তিনি ১৫ দিন আগে ৫০০ টাকা দিয়েছেন। সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের জামশের আলী জানান, তথ্যসেবাকেন্দ্রে থেকে আগেই ১০০ টাকা করে নেওয়া হয়েছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম জানান, ৫০ টাকার বেশি কেউ নিতে পারবে না। ফরম বাবদ ৫ থেকে ১০ টাকা নিচ্ছে, তবে সেটাও সরকারিভাবে নয়।জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, ভেড়ামারায় অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে জেনেছেন। অতিরিক্ত টাকা নেওয়ার কোনো বিধান নেই। এ টাকা ফেরত দিতে বলা হয়েছে।