নিবন্ধনের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্ধিত সময় অনুযায়ী ১৫ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর পর্যন্ত মুঠোফোনে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের সময় বাড়ানো হলেও ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, আগামী ৬, ৭, ৮ ও ১০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।