নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ে ৪২৬১১ জন সহকারী শিক্ষক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশিত হয়েছে। এতে ৪২ হাজার ৬১১ জন নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী প্রতি উপজেলায় শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ কথা জানা গেছে।